ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ

#
news image

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবৈধ অর্থের প্রভাব রোধ, সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতসহ পাঁচ দফা ভিত্তিতে আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।

আজ শনিবার সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাণিজ্য রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, জনকল্যাণমুখী কার্যক্রম ও রাস্তাঘাটসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে তা জাতির সামনে তুলে ধরা হবে।

এডভোকেট মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আসাদুজ্জামান জীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জামায়াত মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন এবং জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্ল্যা প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক :

১২ অক্টোবর, ২০২৫,  1:39 AM