ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কয়রায় রাসেল হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, খুনি হাতেনাতে আটক

#
news image

খুলনার কয়রায় হাদিউজ্জামান রাসেল হত্যা মামলার বাদীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় মামলার বাদী ও রাসেলের বড় ভাই এস এম রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রবিউলের চিৎকারে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় নিহত হন হাদিউজ্জামান রাসেল। ওই হত্যাকাণ্ডের পাঁচ বছর পার হলেও মামলার আসামিরা বাদী ও সাক্ষীদের নানা ধরনের জীবননাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার (গতরাত) গভীর রাতে প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা রাসেলের বাড়িতে হামলা চালায়।

এসময় রাসেল হত্যা মামলার গুরুত্বপূর্ণ নথি, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির চেষ্টা চালায় হামলাকারী। তাদের বাধা দিতে গেলে বড় ভাই রবিউল ইসলামের মাথা, দুই হাত ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাসেলের স্বজনরা অভিযোগ করে বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। হামলার সঙ্গে অন্য কারা জড়িত, তা খুনিকে রিমান্ডে নিয়ে বের করার দাবি জানান তারা। এ বিষয়ে কয়রা থানায় একটি অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কয়রা (খুলনা) প্রতিনিধি :

০২ অক্টোবর, ২০২৫,  11:57 PM