ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

গাজীপুরে ডিবি পরিচয়ে টাকা দাবি, টাকা না পেয়ে বৃদ্ধাকে গাঁজা মামলায় চালান

#
news image

গাজীপুর মহানগরের গাছা থানার উত্তর খাইলকুর এলাকায় ডিবি পুলিশ ও সোর্স পরিচয়ে বাড়িতে ঢুকে হামলা,টাকা দাবি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নাজমা আক্তার (৩৫) জানান,গত ২১ সেপ্টেম্বর রাত প্রায় ১১টার দিকে এসআই সজল,এসআই মেহেদী হাসানসহ ডিবি দক্ষিন (উত্তর) (জিএমপি)-তে কর্মরত ৮–৯ জন সদস্য তাঁদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি বাবার বাড়িতে ছিলেন,তবে বাড়িতে তাঁর স্বামী,দুই সন্তান ও ৭০ বছর বয়সী শাশুড়ি উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়,অভিযুক্তরা নাজমার স্বামীর কাছে গাঁজার অপবাদ দিয়ে এক লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাথারি মারধর করা হয় । দস্তা দস্তি মধ্যে এক পর্যায়ে পায়ে গুরুতর জখম হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছয়টি সেলাই দেন। পরবর্তীতে বৃদ্ধা শাশুড়িকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং গাঁজার মামলায় চালান দেয়া হয়।

ভুক্তভোগীর দাবি,ঘটনার পর অভিযুক্তরা ফোনে তাঁর স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বোর্ডবাজার তৃপ্তি বা রাধুনি হোটেলের সামনে এসে এক লক্ষ টাকা দিয়ে বৃদ্ধাকে নিয়ে যেতে বলেন। টাকা না দেওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানো হয় বলে দাবি করেন।

এছাড়া,২৩ সেপ্টেম্বর ভোরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোর্সরা তাঁদের বাসা থেকে ২টি এলইডি টিভি,একটি গ্যাস সিলিন্ডার,একটি গ্যাস চুলা ও ২টি মোবাইল ফোনসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অভিযোগকারীর দাবি,চুরি হওয়া একটি মোবাইল ফোন এখনো এসআই সজলের কাছে রয়েছে।

ঘটনায় চুরির অভিযোগে গাছা থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন নাজমা আক্তার। তাঁদের মধ্যে রয়েছেন—১. মৃত আলাউদ্দিন এর পুত্র

ফরমা কানা শামীম (৪২)। ২. রাজু (২৬) পিতা: মো. মতিউর রহমান । ৩. সুজন (৩০) পিতা: সুন্দর আলী । ৪. আনোয়ার (৩৩),পিতা: অজ্ঞাত। ৫. হৃদয় (৩০),পিতা: অজ্ঞাত, ভুক্তভোগীর ভাষ্যমতে,অভিযুক্তরা ২২ সেপ্টেম্বর বিকাল ৫ টায় আলোচনার জন্য আসার প্রতিশ্রুতি দিলেও পরে আর যোগাযোগ করেনি।

তিনি অভিযোগ করে বলেন,“আমার স্বামীকে রক্তাক্ত করা হয়েছে,বৃদ্ধা শাশুড়িকে তুলে নিয়ে মিথ্যা গাঁজা মামলায় চালান দেয়া হয়েছে । উপরন্তু ঘর থেকেও মালামাল লুট হয়েছে। আমি অসহায় অবস্থায় আছি। এ ঘটনার ন্যায়বিচারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই।”

স্থানীয়দের দাবি,ডিবি পরিচয়ে যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সাধারণ মানুষের উপর এ ধরনের নির্যাতন চালান,তাহলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

অভিযোগের ব্যাপারে এস আই সজলের কাছে জানতে চাইলে তিনি বলেন,টাকা বিষয় সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আর চুরি বিষয় আমার জানা নেই।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  3:09 AM