ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রতিযোগিতা: উৎসবের ভিড় ও আত্মীয়তার লড়াই

#
news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড় এখন পুরো এলাকায় আলোচনার বিষয়। দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অন্তত ১৪ জন প্রার্থী মাঠে নেমেছেন লিফলেট বিতরণ এবং তৃণমূল জনসংযোগে। এতে পুরো এলাকা যেন নির্বাচনী উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছে।

তবে এবারের মনোনয়ন দৌড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রার্থীদের আত্মীয় সম্পর্ক। একই পরিবারের একাধিক সদস্য এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন—

আলহাজ্ব আমিনুল ইসলাম ও তার ভাইয়ের স্ত্রী সুচি

আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের ভাই ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ

আসাদুল্লাহ আহমেদের ভাই এনায়েত করিম তৌকি

অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টুর ছেলে ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম

এছাড়াও প্রার্থীদের মধ্যে রয়েছেন—আব্দুস সালাম তুহিন, আশরাফ হোসেন আলিম, তারেক আহমেদ, সৈয়দা আশরাফী পাপিয়া, ডক্টর এস এ অপু, আতাউর রহমানসহ আরও অনেকে।

ভোটার প্রতিক্রিয়া ও জনমত

স্থানীয় ভোটারদের একাংশ মনে করছেন, বহুদিন পর এই আসনে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। ভোটাররা আশা করছেন সব দলের অংশগ্রহণে এবার তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।

তবে অনেকে চিন্তিত—মাত্র কয়েক দিনের মধ্যে বিএনপি কীভাবে ১৪ জন প্রার্থীর মধ্যে থেকে একজনকে চূড়ান্ত করবে। দলীয় প্রতীক কার হাতে উঠবে, সেটিই এখন প্রধান আলোচনার বিষয়। একজন ভোটার মন্তব্য করেছেন, “প্রার্থী যেই হোক, শেষ পর্যন্ত দলীয় প্রতীকই নির্ধারণ করবে নবাবগঞ্জ-২ আসনের নতুন এমপি কে হবেন।”

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোটারের সংখ্যা তুলনায় প্রার্থীর এত বেশি হওয়া একটি নজিরবিহীন ঘটনা। দ্বিতীয় স্বাধীনতার পর এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা বিরল। একদিকে অল্প ভোটে এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ব্যয়বহুল প্রচারণায় অনেক প্রার্থী আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন।

এবার দেখা গুরুত্বপূর্ণ—কেন এত প্রার্থী মাঠে নেমেছেন, কে শেষ পর্যন্ত দলীয় প্রতীক পাবে এবং জনগণ কার হাতে আস্থা রাখবেন।

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  11:03 PM