ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন

#
news image

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তার দলের লক্ষ্য হলো জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। অনেক রক্তের বিনিময়ে রাষ্ট্র একটি ট্র্যাকে উঠেছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেওয়া প্রয়োজন। দেশের জনগণ ও ২০২৪’র গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত: জন মানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ আজ এসব কথা বলেন।

রাজধানীর গুলশানে একটি হোটেলে অলাভজনক ও অরাজনৈতিক গবেষণা কেন্দ্র বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকও অংশ নেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার পাশাপাশি কিছু সংস্কারও প্রয়োজন। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে তাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি  এবং এই শক্তিকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে আদর্শিক, রাজনৈতিক কৌশলগত কিংবা নির্বাচন-সম্পর্কিত ইস্যুভিত্তিক পার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।

নিজস্ব প্রতিবেদক :

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  9:05 PM