ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

#
news image

ওপেনার সেদিকুল্লাহ আতাল ও আজমতুল্লাহ ওমরজাইর ব্যাটিং নৈপুণ্যে বড় জয় দিয়ে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর শুরু করল আফগানিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। রান বিবেচনায় হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় জয় আফগানিস্তানের।

আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৮ ও ইব্রাহিম জাদরান ১ রানে আউট হন।

তৃতীয় উইকেটে ৪১ বলে ৫১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার আতাল ও মোহাম্মদ নবি। জুটিতে ৩ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৩ রান করে আউট হন নবি।

পাঁচ নম্বরে নেমে ৫ রানের বেশি করতে পারেননি গুলবাদিন নাইব। দলীয় ৯৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে নাইব ফেরার পর পঞ্চম উইকেট জুটিতে ৩৫ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে আফগানিস্তানকে বড় সংগ্রহ এনে দেন আতাল ও ওমরজাই।

১৭তম ওভারে ২৫ এবং ১৯তম ওভারে ২৪ রান নেন আতাল-ওমরজাই জুটি। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করে আফগানরা। হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় রান ।

আতাল ৪১ বলে ক্যারিয়ারে তৃতীয় এবং ওমরজাই ২০ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। 

৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানে অপরাজিত থাকেন আতাল। ২টি চার ও  ৫টি ছক্কায় ২১ বলে ৫৩ রান করেন ওমরাজাই। হংকংয়ের আয়ুশ শুকলা ও কিঞ্চিত শাহ ২টি করে উইকেট নেন।

জবাবে আফগানিস্তান বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি হংকংয়ের ব্যাটাররা। ২২ রানে প্রথম ৪ উইকেট পতনে শুরুতেই চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৯৪ রান করে ম্যাচ হারে হংকং।  

দলের পক্ষে বাবর হায়াত সর্বোচ্চ ৩৯ এবং অধিনায়ক ইয়াসিম মুর্তজা ১৬ রান করেন। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব ২টি করে উইকেট নেন।

অনলাইন ডেক্স :

১০ সেপ্টেম্বর, ২০২৫,  4:21 AM