ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভুয়া এনজিওর বিরুদ্ধে সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা আদায় 

#
news image

দারিদ্র্য দূরীকরণ সম্প্রদায় উন্নয়ন প্রকল্প নামে একটি ভুয়া এনজিওর বিরুদ্ধে সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালত চালিয়েছে প্রশাসন। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি আমানত ও ঋণের নামে গ্রামীণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছিল।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এ অভিযান পরিচালনা করেন। এসময় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দারিদ্র্য দূরীকরণের প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষদের প্রতারণার ফাঁদে ফেলছিল। উপস্থিত গ্রামবাসীরা জানান, এই চক্রটি অসহায় ও দরিদ্র মানুষকে লক্ষ্য করে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছিল। প্রতারণামূলক কার্যক্রম ধরা পড়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল স্থানীয়দের সতর্ক করে বলেন, সরকার অনুমোদিত নয় এমন কোনো প্রতিষ্ঠানে টাকা জমা রাখবেন না। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন এবং ভ্রাম্যমাণ আদালতের পদক্ষেপকে সাধুবাদ জানান।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০২ সেপ্টেম্বর, ২০২৫,  5:36 PM