ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

ফটিকছড়ির চোর সন্দেহে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা, আহত ২

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চোর সন্দেহে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে উশৃংখল জনতা।

২২ আগষ্ট শুক্রবার ভোরের দিকে কাঞ্চননগর  ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার ব্রিজ এলাকায় হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

পিটুনিতে প্রাণ হারিয়েছে রিহান উদ্দিন প্রকাশ মাহিন (১৫) নামের এক কিশোর। এ ঘটনায় তার দুই সমবয়সী বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে মাহিনসহ তিন বন্ধু চেইঙ্গার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ ভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। কিন্তু হামলাকারীরা জোরপূর্বক তাদের নিচে নামিয়ে ব্রিজের উপর বেঁধে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ফটিকছড়ি থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুধুমাত্র সন্দেহের বশে তাদের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় আরেকটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে আশ্রয় নেয়। পরে তাদের ধরে পিটানো হয়। এতে মাহিন নিহত হয় এবং আরও দুইজন আহত হয়। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। আটক দুই যুবক থানায় রয়েছে।

এই ঘটনায় এলাকায় গভীর শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

২২ আগস্ট, ২০২৫,  11:23 PM