ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট।’

আজ মঙ্গলবার গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে নরসিংদী পলাশে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে ছাত্র-জনতার বিজয় র‌্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। 

তাদের এই জুলুম-অত্যাচার, খুন-গুমের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। তাই এ দিন ছাত্র-জনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।’

এসময় মঈন খান আরও বলেন, আওয়ামী লীগ বুঝতে পারেনি যে অন্যায় চিরদিন টিকে থাকতে পারে না। 

তারা ভেবেছিল বন্দুকের গুলির জোর দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য শাসন করবে। কিন্তু অর্বাচীনের দল বাংলাদেশের ইতিহাস জানে না, এই বঙ্গভূমি স্বাধীনচেতা মানুষ। তারা কোনোদিন অন্যায় স্বীকার করে না। 

বিজয়ের এক বছর পূর্তিতে আমাদের সামনে কঠিন দায়িত্ব রয়েছে।

অন্তর্বর্তী সরকারের উপর বাংলাদেশের ১৮ কোটি মানুষ আস্থা রেখেছে, তাদেরও উচিত জনগণের উপর আস্থা রাখা। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনেরও দাবি জানান তিনি।

পলাশ উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে ছাত্র-জনতার বিজয় র‌্যালিটি নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচদোনার মোমেন চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

নিজস্ব প্রতিবেদক :

০৬ আগস্ট, ২০২৫,  10:02 AM