ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন নতুন বাংলাদেশ হবে - মো: আবদুল্লাহ 

#
news image

জুলাই মাস শুধু একটি তারিখ নয়, বরং এটি একটি আন্দোলন, চেতনা ও ঐক্যবদ্ধতার প্রতীক” -এমন মন্তব্য করে কক্সবাজারের টেকনাফে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, “তারেক জিয়ার নেতৃত্বে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সীমান্তবাসীরা জেগে উঠেছি। নির্যাতনের পরও আমরা জনগণের জন্য লড়াই করে যাচ্ছি।

আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ সরকার গত বছর এই দিনে টেকনাফে ছাত্রদের উপর গুলি চালায়। এতে আমরা অনেক ছাত্র ভাইবোনকে হারিয়েছি। আজ সেই ঘটনার স্মরণে যেমন আমাদের কষ্ট হচ্ছে, তেমনি নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা উজ্জীবিত।

সমাবেশের আগে পৌরসভা মোড় থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলে ব্যানার-প্ল্যাকার্ড ও ‘খুনি হাসিনার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানে অংশ নেয় বিএনপির হাজারো নেতাকর্মী।

আব্দুল্লাহ আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সীমান্তে বৈধ বাণিজ্য, পর্যটন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। আর কোনো মাফিয়া যেন রাজনীতি করতে না পারে, সাধারণ মানুষ সেটি প্রতিহত করবে।

সমাবেশে জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ অভিযোগ করেন, “রোহিঙ্গা ভাড়া করে মিটিংয়ে লোক দেখানোর অপচেষ্টা হয়েছে। এমনকি আওয়ামী লীগের দোসর ও পৌরসভার কাউন্সিলর এনামুল হকের পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার করে বিএনপিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ চক্রান্তের তীব্র নিন্দা জানাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ (বিএ), উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল নবী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলম প্রমুখ।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

০৬ আগস্ট, ২০২৫,  9:40 AM