ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ফুটবল এবং কাবাডি টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

#
news image

মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্ত:উপজেলা ফুটবল এবং কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা।

আজ রোববার বিকেলে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফুটবল এবং কাবাডি টুর্নামেন্টের বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শেখ মোঃ নাসির উদ্দিন এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে জেলার ৬ টি উপজেলা অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, লৌহজং, সিরাজদিখান, টংগিবাড়ী এবং শ্রীনগর উপজেলার ফুটবল এবং কাবাডি দল অংশগ্রহন করে। 

ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুন্সীগঞ্জ সদর উপজেলা ২-১ গোলে গজারিয়া উপজেলাকে এবং কাবাডি প্রতিযোগিতায় সদর উপজেলা ৭০-৫৬ পয়েন্টে টংগিবাড়ী উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

০৩ আগস্ট, ২০২৫,  11:42 PM