ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

#
news image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ২০২৩ ও ২০২৪ ব্যাচের নবীনবরণ, ২০১৯ ব্যাচের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (১৩ জুলাই) বিকেলে রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সিভিল ইঞ্জিনিয়ারিং সমিতির আয়োজনে এ বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রকৌশলীদের প্রধান দায়িত্ব হলো জননিরাপত্তা নিশ্চিত করা। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে বসবাস করতে পারে, তা প্রকৌশলীদের হাত ধরেই সম্ভব হয়।’ তিনি আরও বলেন, ‘রুয়েটের শিক্ষার্থীরা কেবল ডিগ্রিধারী হয়ে সীমাবদ্ধ থাকবে না, তারা হবে উদ্ভাবনী, চিন্তাশীল, সমাজসচেতন এবং নৈতিকভাবে দৃঢ় প্রকৌশলী।’ নবীন শিক্ষার্থীদের সম্ভাবনাময় যাত্রার শুভকামনা এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের জন্য আলোকোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অনুপম চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ইকবাল মতিন, প্রাক্তন অধ্যাপক মো. আব্দুস সোবহান, এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল।
 
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। পাশাপাশি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজন শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

খন্দকার মোহাম্মদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ : 

১৫ জুলাই, ২০২৫,  12:10 AM