ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মা আমাকে যেতে দেও আমি মরে গেলে তোমার ছেলে শহীদ হবে 

#
news image

"মা আমাকে যেতে দাও।আমি মারা গেলে তোমার ছেলে শহীদ হয়েছে জেনে গর্বে তোমার বুক ভরে যাবে।" শহীদ আলিফ আহমেদ সিয়াম। 
জামায়াত নেতৃবৃন্দের শহীদ সিয়ামের কবর জিয়ারত ও পরিবারের সাথে কুশলাদি বিনিময়।
জুলাই গণঅভ্যুত্থানে বাগেরহাটের শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ। ০৯ জুলাই (বুধবার) জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল বাগেরহাট জেলার সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বুলবুল কবিরের পুত্র শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেন ও তার পরিবারের লোকদের সাথে কুশলাদি বিনিময় করেন।জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সাথে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য মনজুরুল হক রাহাদ,সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা লিয়াকাত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে জেলা আমির মাওলানা রেজাউল করিম বলেন ' শহীদেরা আমাদের প্রেরণার উৎস, তাদের আত্মত্যাগ এ জাতি কখনোই ভুলবে না। শহীদের রক্তের উপর দিয়েই এ দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে।' 
   প্রসঙ্গত জুলাই গণঅভ্যুত্থানে যখন দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে শহীদ আলিফ আহমেদ সিয়াম তখন ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় তার পরিবারের সাথে অবস্থান করছিল।সিয়াম দশম শ্রেণীর একজন ছাত্র ছিল। সিয়াম প্রতিদিনই বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের সাথে রাজপথে আন্দোলনে নামতো। ০৫ আগস্ট'২৪ গণভবন অভিমুখে ছাত্র জনতার যাত্রা শুরু হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-জনতার সাথে সিয়াম যোগ দেয়। ছাত্র-জনতার উক্ত মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। দুপুর আড়াইটার দিকে সিয়ামের মাথায় পুলিশের গুলি বৃদ্ধ হয়ে সে মারাত্মক আহত হয়।স্থানীয় জনতা তাকে সাভার এনাম মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ০৭ আগস্ট সিয়াম শাহাদাত বরণ করে।পরবর্তীতে তার মৃতদেহ বাগেরহাটে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :

০৯ জুলাই, ২০২৫,  9:23 PM