ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন : তথ্য উপদেষ্টা

#
news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন। সোমবার শিল্প মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এ কথা বলেন।

এ অঞ্চলে মুসলমান-হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহাসিক  প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বর্তমান বাংলাদেশে ধর্মীয় কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হচ্ছে না। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন। উপদেষ্টা জানান, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। 

গত কয়েক মাসে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে বলে একটি মহল সবসময় অপ প্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

মাহফুজ আলম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ নিজেদের আওয়ামী লীগের সহযোগী মনে করছেন এবং এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন। এটি খুবই দুঃখজনক। তিনি রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেক, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সিনিয়র পলিসি অ্যানালিস্ট সিমা হাসান উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

২৭ মে, ২০২৫,  6:57 AM