ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আগামী ৩১ ডিসেম্বর মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হতে যাচ্ছে

#
news image

মেট্রোরেল

আগামী ৩১ ডিসেম্বরমেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হতে যাচ্ছে।  এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হবে। দিনে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করছেন। 

  বৃহস্পতিবার  সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে ডিএমটিসিএল কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছর থার্টি ফার্স্টের রাতে ওড়ানো ফানুসের কারণে মেট্রোরেলের ক্যাটানারিতে পড়ে মেট্রোরেলের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবার ফানুস ওড়ানো বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মেট্রোরেলের লাইনের দুই পাশে এক কিলোমিটার এলাকায় ফানুস ওড়ানো বন্ধের অনুরোধ জানিয়েছেন এম এ এন ছিদ্দিক।ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতেই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।ভিড়ের কারণে ২ থেকে ৫ শতাংশ যাত্রী পিক আওয়ারে ট্রেনে উঠতে পারছেন না বলে  এ জন্য ট্রেনে ওঠানামার নিয়ম মানতে অনুরোধ জানিয়েছেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, কাওরান বাজার স্টেশনে প্রবেশ ও বহির্গমনের সব পথ এখনো নির্মিত হয়নি। শাহবাগে একটি লিফটের কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্পেশালাইজড হাসপাতালে রোগীদের ওঠানামায় র‍্যাম্প নির্মাণ করা হবে। ফার্মগেটের ফুটওভার ব্রিজের সঙ্গে ওয়াকওয়ে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৩,  7:02 PM