ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফৌজদারী বিধি ও আদেশ সংশোধনে জেলা আইনজীবী সমিতির মতামত চাওয়া হয়েছে

#
news image

ফৌজদারী বিধি ও আদেশ (অধস্তন আদালতের অনুশীলন ও পদ্ধতি), ২০০৯ (ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স (প্র্যাক্টিস অ্যান্ড প্রসিজার অব সাবোর্ডিনেট কোর্টস), ২০০৯ (ভলিউম ১,২ ও ৩)-এর যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনে জেলা আইনজীবী সমিতির মতামত চাওয়া হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়েছে, প্রধান বিচারপতি গত ২২ ডিসেম্বর ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স (প্র্যাক্টিস অ্যান্ড প্রসিজার অব সাবোর্ডিনেট কোর্টস, ২০০৯ (ভলিউম ১,২ ও ৩)-এর যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনে সুপারিশ পেশ করার জন্য জাজেস কমিটি গঠন করেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতোয়ার রহমানকে আহ্বায়ক করে বিচারপতি মোহাম্মদ আলী ও  বিচারপতি মো. আতাবুল্লাহকে সদস্য করে এ জাজেস কমিটি গঠন করে দেন প্রধান বিচারপতি।

জাজেস কমিটি বিষয়টি নিয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে দেশের ৬৪টি জেলার জেলা আইনজীবী সমিতির সভাপতি কর্তৃক সমিতির সদস্যগণের সঙ্গে আলোচনা/মত বিনিময়পূর্বক যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধন বিষয়ে মতামত (যদি থাকে) লিখিত আকারে প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।

দেশের ৬৪ জেলার জেলা আইনজীবী সমিতির সভাপতি কর্তৃক উক্ত সমিতির সদস্যগণের সঙ্গে আলোচনা/মতবিনিময়পূর্বক  যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনের মতামত সংযুক্ত তালিকা অনুযায়ী লিখিত আকারে আগামী ২২ মে অফিস সময়ের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এর দপ্তরে বা সফটকপি (aticklaw@gmail.com) ই-মেইলে বা (হোয়াটঅ্যাপ নম্বর-০১৭১৬-১৮৫৫৮৩)-এ প্রেরণ করার জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। 

নিজস্ব প্রতিবেদক :

১৪ মে, ২০২৫,  3:28 PM