ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেটে বাবা হত্যার দায়ে ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড

#
news image

সিলেটে শবে বরাতের রাতে নামাজরত অবস্থায় পিতা শামসুল ইসলাম চৌধুরীকে হত্যার দায়ে ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় আরেক আসামিকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন প্রামাণিক এই আদেশ দেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন আইনজীবী শামসুল ইসলাম চৌধুরীর ছেলে মাসুদ আহমদ চৌধুরী মুন্না, তার সহযোগী জাহের আলী ও আনসার আহমদ।

বিভাগীয় বিশেষ জাজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আনছারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে নামাজরত অবস্থায় সিলেট নগরের মিরবক্সটুলা এলাকার বাসিন্দা প্রবীণ আইনজীবী শামসুল ইসলাম চৌধুরীকে হত্যা করেন তার ছেলে মাসুদ আহমদ চৌধুরী মুন্না। পেছন থেকে প্রথমে পাথর দিয়ে মাথায় আঘাতের কারণে জ্ঞান হারিয়ে ফেললে চেতনানাশক ইনজেকশন দিয়ে তাকে অচেতন করা হয়। পরে, গাড়িতে তুলে সুনামগঞ্জের ছাতকের মল্লিকপুর এলাকার সুরমা নদীতে ফেলে দেওয়া হয়।

পরে, সুনামগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামে সুরমা নদীতে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় মুন্নাকে গাড়িচালকসহ তিন জন সহযোগিতা করেন। 

আইনজীবীরা আরও জানান, ২০১১ সালে ১৭ জুলাই থেকে আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী নিখোঁজ রয়েছেন জানিয়ে ১৮ জুলাই সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন ছোট ছেলে মাসুদ আহমদ চৌধুরী। বাবার নিখোঁজের সাধারণ ডায়েরি করার চার দিন পর ২২ জুলাই থেকে তিনি নিজেও নিখোঁজ হন। 

এই ঘটনায় শামসুল ইসলাম চৌধুরীর বড় ছেলে মাহমুদ আহমদ চৌধুরী ৪ আগস্ট ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তের পর ২০১৩ সালের ১৫ মে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

মামলার রায়ে ছেলে মাসুদ আহমদ চৌধুরী মুন্না, তার সহযোগী জাহের আলী ও আনসার আহমদকে মৃত্যুদণ্ড এবং গাড়িচালক বোরহান উদ্দিনকে তিন বছরের সাজা দেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক রয়েছেন। মামলায় ৩০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন আদালতে সাক্ষ্য প্রদান দেন।

সিলেট প্রতিনিধি :

০৬ মে, ২০২৫,  11:58 PM