ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের কর্মবিরতি

#
news image

বিচার বিভাগে কর্মচারী বান্ধব অবকাঠামো সংস্কার, বেতন-ভাতার উন্নয়ন এবং স্বতন্ত্র নিয়োগবিধির দাবিতে কুষ্টিয়ায় আজ সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা। কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারিক আহমেদ রিংকু, সহ-সভাপতি ফজলুর রহমান, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমানসহ বিচার বিভাগীয় কর্মচারীরা অংশগ্রহণ করে।
এসময় বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারিক আহমেদ রিংকু জানায়, সুপ্রিম কোর্টের অধীনস্থ একটি পৃথক সচিবালয় গঠন করে অধীনস্থ আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদের "বিচার বিভাগের সহায়ক কর্মচারী" হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে তাদের ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তি এবং পুরনো ব্লগ পদের পরিবর্তে যুগোপযোগী পদ সৃষ্টি করে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ নিশ্চিত করার দাবি জানায়।
কর্মবিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করা আদালত সহায়ক কর্মচারীদের সংগঠন বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন কুষ্টিয়া শাখার সভাপতি ফজলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই দাবিগুলো উপেক্ষিত থাকায় তারা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। পরে বেলা সাড়ে ১১টায় শেষ হয় কর্মবিরতি কর্মসূচি।

কুষ্টিয়া প্রতিনিধি :

০৫ মে, ২০২৫,  4:40 PM