ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

সবজির বাজারে 'আগুন', অস্বস্তিতে ক্রেতারা

#
news image

শীতকালীন সময়ে সবজির বাজারে স্বস্তি থাকলেও বর্তমানে নেত্রকোনার বিভিন্ন বাজারে হঠাৎ করেই সবজির বাজার অস্থির হয়ে উঠেছে। বর্তমান বাজারে এখন সব ধরনের সবজির দাম ১৫-২০ টাকা বেড়েছে।

সপ্তাহ জুড়ে সরেজমিনে জেলা সদরের রড় বাজার মেছুয়া বাজার, রেলক্রসিং বাজার, ঘুসের বাজারসহ কয়েকটি বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামের চিত্র দেখা গেছে। প্রতি বাজারে ৬০ থেকে ৮০ টাকা কেজির নিচে তেমন কোনো সবজি নেই।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, ঢ্যাঁড়শ, পটল, লাউ, ঝিঙা, চিচিঙ্গা, পেঁপে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও, বেগুন ও করলা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। এছাড়াও বরবটি, কাঁকরোল, এমনকি সজনের মতো গ্রীষ্মকালীন সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে। কম দামের মধ্যে রয়েছে শুধু টমেটো, তাও প্রতি কেজি ৪০–৫০ টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০–৬০ টাকা দরে। তবে আলুর দাম এখনো তুলনামূলকভাবে কম মিলছে ২০-২৫ টাকা কেজি দরে।

সবজির চড়া দামের বিষয়ে মেছুয়া বাজারের কাঁচামাল আড়ত মালিক শহিদুল  ইসলাম বলেন, এ বছর রমজান মাস পর্যন্ত শীত মৌসুমে সবজির প্রচুর সরবরাহ ছিল, তখন দামও অনেক কম ছিল। তবে, এতে কৃষকের অনেক লোকসান হয়েছে। বর্তমানে যেসব সবজি আসছে, সেগুলোর উৎপাদন খরচ তুলনামূলক বেশি। এসব কারণে বর্তমানে উৎপাদনস্থলেই সবজির দাম বাড়তি রয়েছে।

রেলক্রসিং বাজারের খুচরা সবজি বিক্রেতা হিরণ মিয়া বলেন, পাইকারি বাজারের দাম খুচরা বাজারে হিসাব করলে হবে না। কারণ পাইকারি বাজার থেকে পণ্য কেনার পর তা পরিবহন ব্যয় ও শ্রমিক দিয়ে আনতে হয়। এরপর বাজারে নিয়ে বসলে সেখানে আলাদা খরচ দিতে হয়। পাশাপাশি বিদ্যুৎ বিলের জন্য আলাদা টাকা দিতে হয়। অনেক সময় পণ্য নষ্ট হলে লোকসান আমাদেরই গুনতে হয়। তাই খুচরা বাজারের সঙ্গে পাইকারি বাজারের তুলনা করে লাভ নেই।

তিনি আরও বলেন, এবার শীতকালে সবজির দাম এত কম ছিল যে কৃষকরা উৎপাদন খরচও তুলতে পারেনি। এখন নতুন মৌসুমের সবজির খরচ বেশি হওয়ায় দামও একটু বেশি।

জেলা সদরের মেছুয়া বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবি রহিম মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, বাজারে দেখলাম সবজির বাজার খুব চড়া। এতো দাম দিয়ে সবজি তো সাধারণ মানুষ কিনে খেতে পারে না। এজন্য দরকার সরকারি মনিটরিং ব্যবস্থা, কি কারণে সবজির দাম বাড়ছে, কারা বাড়াচ্ছে এসব বিষয় তদারকি করা খুব জরুরি হয়ে পড়েছে। নয়তো যে যার মত করে সবজির দাম বাড়িয়ে রাখছে। বাজারে দেখলাম সবচেয়ে বেশি দামি সবজি হচ্ছে কাঁকরোল আর বেগুন। এগুলো ১৪০/১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলোর দামও ৭০ থেকে ৮০ টাকার ঘরে।

ঘুসের বাজারের আরেক ক্রেতা আব্দুল হাই বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বিশেষ করে ঈদের পর থেকে প্রতিদিনই সবজির দাম বেড়েই চলছে। এখান ৭০ টাকার নিচে কোনো সবজি নেই। আর অন্যান্য সবজির দাম তো ১০০ পার হয়েছে। এত দামি সবজি আমাদের মতো সাধারণ করে তাদের কিনে খাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সবজি দাম বৃদ্ধির কারণ জানিয়ে বড় বাজারের সবজি বিক্রেতা তৈয়ব আলী বলেন, বাজারে এখন সবজির সরবরাহ কম। মূলত মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে এসব সবজি বাজারে সরবরাহ কম, সে কারণেই দাম বাড়তি যাচ্ছে। শীতের সবজি শেষ হয়ে যাওয়ার পর বাজারে আস্তে আস্তে দাম বাড়তে থাকে। এখন নতুন করে, এই মৌসুমের সবজি উঠবে কিছুদিন পর। নতুন সবজি উঠতে শুরু করলে সবজির দাম আবার কিছুটা কমে আসবে।

ক্রেতাদের অভিযোগ, রোজার সময় বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও, ঈদের পর থেকে সবকিছুর দাম বেড়ে গেছে। সব মিলিয়ে, সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে সবজির বাজারে। বাজার মনিটরিং জোরদার করা এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় সমন্বয়ের জোর দাবি তাদের।

নেত্রকোনা প্রতিনিধি :

৩০ এপ্রিল, ২০২৫,  6:15 PM