ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

বদরগঞ্জে লাভলু হত্যার ঘটনায় রাস্তায় শুয়ে প্রতিবাদ ও  মানববন্ধন 

#
news image

রংপুরের বদরগঞ্জে দোকান ভাড়া নিয়ে দ্বন্দ্বের কারণে বিএনপি নেতা লাভলু সরকার হত্যাকান্ডের ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৩ এপ্রিল) শত শত মানুষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় শুয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেন। বদরগঞ্জ পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে সড়কের উভয়পাশে মানুষের স্বঃতফুর্ত মানববন্ধন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বিএনপি নেতা (সদ্য বহিস্কৃত) মোহাম্মদ আলী সরকার, হুমায়ুন কবির মানিক, আশরাফুল ইসলাম সংগ্রাম, সুমন সর্দার, বিএনপি নেতা আবুজার গিফারী মন্টু প্রমুখ।

আরও উপস্থিত  ছিলেন, নিহত লাভলু’র  স্ত্রী রাহেনা বেগম, মেয়ে লাবনী আক্তার, ছেলে মামলার বাদী রায়হান কবীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন।

গত ৫ই এপ্রিল ব্যবসায়িক বিরোধের জেরে একটি ঢেউটিন দোকানঘর ভাড়া নিয়ে দ্বন্দ্বের ঘটনায় বিএনপি নেতা লাভলু সরকারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয়ে অভিযোগে উল্লেখ করে উপজেলার কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক ও তার ছেলে তানভির আহম্মেদ তমালকে। একাধিক হত্যাকাণ্ডের মুলহোতা অভিযুক্ত শহিদুল হক মানিককে দ্রুত গ্রেপ্তার ও তার চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর  স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে  বক্তারা বলেন, অভিযুক্ত মানিক চেয়ারম্যান ও তার ছেলে তমাল দিনে-দুপুরে প্রকাশ্যে লাভলু সরকারকে কুপিয়ে হত্যা করিলেও এখনও ঘাতকেরা গ্রেপ্তার হয়নি। অজ্ঞাতনামা কয়েকজনকে ধরেছে পুলিশ। প্রশাসনের নিরব ভুমিকার জন্য মাস্টারমাইন্ড মানিক ও তার ছেলেসহ মুল ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে দাবি জানায়।। আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুনি ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার বিষয়ে  মানববন্ধনে জানিয়ে দেয়।

উল্লেখ্য গত ৫ই এপ্রিল বদরগঞ্জ পৌরশহরে দোকান ঘরকে কেন্দ্র করে আলহাজ্ব লাভলু সরকারকে (৫২) দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলার কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক ও তার ছেলে তানভির আহম্মেদ তমাল, বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সরওয়ার জাহান মানিকসহ ১২জনের নাম উল্লেখ করে মামলা হয়। এতে আরো ১০০/১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামী করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার লাভলু সরকারের ছেলে রায়হান কবীর বাদী হয়ে মামলা করেন। কিন্তু এখনও প্রকৃত দোষি ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়নি।।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিদ্যুৎ মজুমদার জানান, ঘটনার সঙ্গে জড়িত ঘাতকদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান। এরমধ্যে ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সবুজ আহম্মেদ,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

২৩ এপ্রিল, ২০২৫,  11:41 PM