ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ শহরের ইনাতাবাদ ও মাছুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

#
news image

হবিগঞ্জ শহরের ইনাতাবাদ ও মাছুলিয়া এলাকায় বালুখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে সদর থানার একদল পুলিশ ওই এলাকায় সাড়াশি অভিযান চালায়। এ সময় একটি মাটিবোঝাই ট্রাক্টর জব্দ করা হয়, পাশাপাশি ইনাতাবাদ এলাকার ঝাড়– মিয়ার পুত্র চালক আব্দুন নুরকে বালু ও মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে মাছুলিয়া এলাকার আফরোজ মিয়া নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে সিগারেট বিক্রির অভিযোগে ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন নিয়ে বালুখেকোরা পালিয়ে যায়। জানা যায়, কিছুদিন ধরে প্রভাবশালী মহল খোয়াই নদীর ওই সব এলাকা থেকে ড্রেজার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে ব্রিজ ও বাঁধ হুমকির মুখে পড়ে। বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ম্যাজিস্ট্রেট এ অভিযান চালান। তিনি জানান, অভিযান নিয়মিত চালায়।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

১৫ মার্চ, ২০২৫,  12:29 AM