ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

এক বিষয়ে উত্তীর্ণের দাবীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ

#
news image

এক বিষয়ে উত্তীর্ণের দাবীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত বিভিন্ন জেলা থেকে আগত কলেজ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (৯মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পালিত হয় এ কর্মসূচি।
 
শীক্ষার্থীরা জানান, অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষের এক বিষয়ে অকৃতকার্যের ফলাফলের পর পূণঃমূল্যায়নের আবেদন করেন। এতে কিছু সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হলেও অধিকাংশই ফের  ওই একই বিষয়ে অকৃতকার্য রয়ে যান। 
 
এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে সমাধান চাইলে কোন আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
 
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, ২০১৫-১৬ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বৈষম্যমূলক আচরণ করে আসছেন। এসব বৈষম্য থেকে পরিত্রান চেয়ে অকৃতকার্য এক বিষয়ে কৃতকার্যের আবেদন জানান শিক্ষার্থীরা।
 
তবে এ বিষয়ে ক্যামেরায় আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে বিদ্যালয়ের একটি সূত্র জানায় একবার পূনঃনিরিক্ষণের ফলে ৫০শতাংশের বেশি শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হলেও ফের তারা বাকি সকলকে উত্তীর্ণের দাবী নিয়ে অবস্থান নিয়েছেন। তবে শিক্ষার্থীরা কন্ট্রোলারের সাথে কথা বললে ভাইস চেন্সেলর তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নিবেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

গাজীপুর প্রতিনিধি :

০৯ মার্চ, ২০২৫,  6:53 PM