ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

#
news image

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাম্প্রতিক সময়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে একটি এককালীন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। 

অভ্যুত্থানে আহত প্রায় ১২ হাজার ৫০০ জনের পরিবারের জন্য স্কুলে ভর্তির ক্ষেত্রে এটি একটি এককালীন সুবিধা হিসেবে থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারের যে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে এটা বিবেচনা করা হচ্ছে। কোনোভাবেই এটা কোটার সঙ্গে তুলনীয় নয়।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে মোট ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তার মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নের হার ৬৮ দশমিক ১৬ শতাংশ। যেটা বেশ ভালো একটা হার। 

উপদেষ্টা বলেন, আরেকটি সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায়। জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বিশ্বের অনেক দেশে পণ্যের গায়ে লেখা থাকে। যাতে যারা ওই খাদ্য গ্রহণ করছেন, তারা সেটা জেনেই গ্রহণ করেন। সিদ্ধান্ত হয়েছে যে, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়া শুরু করবো।

নিজস্ব প্রতিবেদক :

০৫ মার্চ, ২০২৫,  6:20 AM