ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

হোয়াইক্যংয়ে ২৫০ টাকার জন্য প্রাণ গেল দলিল লেখকের

#
news image

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নামক এলাকায় পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

ঘটনায় নিহত ব্যক্তির নাম দিলদারুল আহমদ (প্রকাশ মুন্সি দিলদার) (৫০)। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ১ নং ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সোবহান এর ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মোরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আবুল হাসেমের সাথে তার পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে অন্ডকোষে লাথি মারে।

ঘটনাস্থল থেকে দিলদারুল আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় আবুল হাসেম নিহত দিলদারুল আহমদের কাছ থেকে মুরগী বিক্রয়ের বকেয়া বাবদ ২৫০ টাকা চাওয়াকে কেন্দ্র মারামারির সুত্র পাত হয়।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম লাথি ঘুষি মেরে হত্যা করেছে। আমি এর তদন্তপূর্বক সুস্থ বিচার চাই।

টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরৎহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল বশর, উখিয়া :

০৪ মার্চ, ২০২৫,  3:53 AM