ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

হবিগঞ্জে চোরাচালানসহ দুই ভারতীয় নাগরিক আটক

#
news image

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ও কাপড়ের চোরাচালান নিয়ে আসা দুই ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) কালেঙ্গা সীমান্ত ফাঁড়ির সদস্যরা চুনারুঘাটের কৃষ্ণছড়া সংরক্ষিত টিলায় অভিযান পরিচালনা করেন।
তারা সীমান্ত পিলার ১৯৫৩/এম এর ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে চোরাচালানসহ তিনজনকে আটক করেছেন।
আটককৃতরা হলেন, ভারতের পূর্ব আগরতলা থানার যোগেন্দ্রনগরের ধনেশ দাসের ছেলে সম্ভু দাস (৪১), নেপাল দাসের ছেলে সুমন দাস (৪১) ও সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জাম্বুরাছড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আমীর।
তিনজনের নিকট থেকে ৪ বোতল ভারতীয় মদ, ৩ পিস ভারতীয় ধুতি, ১২২ পিস ভারতীয় শাড়ি, ১টি ভারতীয় ফেসওয়াশ, ১ হাজার ৬৪ ভারতীয় রুপি, ৪টি মোবাইল ফোন, ২টি ভারতীয় সীম ও বাংলাদেশি ১৮৫ টাকাসহ তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড জব্দ করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।
তিনি জানান, ভারতীয় দুইজন ও বাংলাদেশি একজন এই চোরাচালান নিয়ে এসেছেন। আটকের সময় ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। মামলা দায়েরের পর তিনজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:19 PM