ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রস্তাব ইউজিসির

#
news image

রাজধানীর সরকারি সাত কলেজের জন্য ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থীরা চাইলে এই নামটি গ্রহণ করা হতে পারে।

আজ বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ-সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করে এই নামটির প্রস্তাব করেন।

এ বিষয়ে অধ্যাপক এস এম এ ফায়েজ পল্লীবাংলাকে বলেন, ‘জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্রদের মহান ত্যাগ ও আত্মদান রয়েছে। তাদের অনুভূতি ধারণ করে বিষয়টি স্মরণে রাখার জন্য ‘জুলাই ৩৬’ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা করা হয়েছে। এ বিষয়ে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। 

তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টাকে আমরা আমাদের প্রস্তাবের কথা বলেছি তিনি এতে খুব খুশি হয়েছেন এবং এই নামকরণের প্রশংসা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আমরা সাত কলেজের ছাত্র-শিক্ষকদের সাথেও কথা বলেছি। প্রস্তাবনা ঠিক করে তাদের সাথে আবার আলোচনা করবো। আমরা দ্রুত এটি প্রতিষ্ঠা করতে পারবো বলে প্রত্যাশা করছি। তবে ছাত্ররা নামটি গ্রহণ করলে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করবো।’

নিজস্ব প্রতিবেদক :

৩১ জানুয়ারি, ২০২৫,  2:04 AM