ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে মধ্যরাতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা

#
news image

নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যরাতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা,এসময় মজুদ রাখার দায়ে ৪ হাজার কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান।
 
২৮ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
 
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান। এ সময় চৌমুহনী বাজারের ‘নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং’ নামের কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার কেজি পলিথিন এ কাঁচামাল জব্দ করা হয়। এ সময় তাকে পলিথিন উৎপাদন ও মজুদ রাখার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
 
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চৌমুহনী বাজারের অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। মূলত মালিকপক্ষ দিনে অভিযান হবে এই ভয়ে রাতের বেলায় অবৈধ পলিথিন উৎপাদন করেন। তাই হাতেনাতে ধরার জন্য মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশের জন্য পলিথিন মারাত্মক ক্ষতিকর। এটি বন্ধ করতেই হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালী জেলা প্রতিনিধি:

২৯ জানুয়ারি, ২০২৫,  8:41 PM