ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রংপুরে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল

#
news image

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট দানে কাউকে নিরুৎসাহিত কিংবা বাঁধা প্রদান করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদ্বন্ধী প্রার্থীদের নির্বাচন বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। সকলের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসনের কর্মকর্তা ,উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচনী কর্মকর্তা দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ। সে লক্ষ্য নির্বাচন কমিশন বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসানসহ পুলিশের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ।এর আগে রংপুর সার্কিট হাউসে রংপুরের ৬ টি আসনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনার মতবিনিময় করেন।

আসাদুজ্জামান আসাদ, রংপুর

১৯ ডিসেম্বর, ২০২৩,  8:11 PM