ঢাকা ১০ জুন, ২০২৬
শিরোনামঃ
চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ গাজীপুরে মাদক বিরোধী আলোচনা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির"উদ্ধোধন অনুষ্ঠিত জিয়া পরিবারের অবদান,দেশের মানুষ ভুলে যান নি - শওকত হোসেন সরকার  ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ

#
news image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। একই সঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
 
র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঃ কুদ্দুস বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, বিএনপি নেতা মঞ্জুরুল হক মৃধা, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ।
 
জানা যায়, “এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
 
এ সময় ইউএনও সুরাইয়া মমতাজ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি বসতবাড়ি, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশে কোথাও যাতে পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করা হয়।

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

০৯ জুন, ২০২৬,  8:32 PM