ঢাকা ২৬ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে রক্তাক্ত ছাত্রদল নেতা

#
news image

নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে সিয়াম মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নরসিংদীর কোর্ট পরিদর্শক সাইরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

আহত সিয়াম মিয়া পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার এমরান মিয়ার ছেলে। সে ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  বৃহস্পতিবার সকালে সিয়াম বিগত আওয়ামী সরকারের আমলের মামলায় কোর্টে হাজিরা দিতে আসে। সে কোর্টের বিশ্রামগারের সামনে বসে চা খাচ্ছিলো।  এসময় কয়েকজন যুবক পাশে থাকা এক ভিক্ষুকের লাঠি নিয়ে সিয়ামের উপর অতর্কিত হামলা চালায়। এতে সিয়ামের মাথা ফেঁটে রক্ত ঝড়তে থাকে। তাকে বেধরক মারধোর করতে থাকে। পরে সে দৌড়ে নিজেকে রক্ষা করতে জজ কোর্টের ভেতরে গিয়ে সিডি রুমের সামনে গিয়ে পড়ে যায়। এসময় সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়।

নরসিংদীর কোর্ট পরিদর্শক সাইরুল ইসলাম বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার বিরোধে তার উপর হামলার ঘটনা ঘটেছে।  আর এঘটনায় পুলিশের কোন গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী প্রতিনিধি :

২০ নভেম্বর, ২০২৫,  7:43 PM