ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

৩৯ বছরে বারহাট্টা প্রেসক্লাব

#
news image

১৯৮৬ সালের ৫ আগস্ট যাত্রা শুরু হয় বারহাট্টা প্রেসক্লাবের। আজ ৫ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ- বারহাট্টা প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

পথচলার এই ইতিহাস থেকে জানা যায়, বারহাট্টা উপজেলায় স্বল্পসংখ্যক সচেতন ব্যক্তি সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন। পরস্পরের থেকে বিচ্ছিন্নভাবে সাংবাদিকতার কাজ করে আসছিলেন তারা। জানা-অজানা বিবিধ আশংকায় তাদের মাঝে একপ্রকার জড়তা পরিলক্ষিত হচ্ছিল। সংশিষ্ট বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে জ্ঞানের স্বল্প পরিসরে তারা নানাবিধ দ্বিধা-সংকোচেও ভোগছিলেন। এমনি এক পরিস্থিতিতে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার তৎকালীন বারহাট্টা উপজেলা প্রতিনিধি ফেরদৌস আহমাদ বাবুল বারহাট্টা প্রেসক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা করেন।

বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মী, সাহিত্য ও সাংস্কৃতিক অনুরাগী এবং সুধীজনের দ্বারে দ্বারে গিয়ে আলোচনা করেন তিনি। তাঁর পরিকল্পনা সকলের মাঝেই সমাদৃত হয়। সকলেই তাকে প্রেসক্লাব প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার আশা¦স দেন। অত:পর ১৯৮৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসের ০৫ তারিখ বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের কক্ষে অনুষ্ঠিত এক সভায় ফেরদৌস আহমাদ বাবুলকে আহ্বায়ক রেখে বারহাট্টা প্রেসক্লাবের প্রথম (প্রতিষ্ঠাতা) আহ্বায়ক কমিটি গঠিত হয়।

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টা প্রেসক্লাবের বর্তমান নির্বাহী পরিষদের পক্ষ হতে এক বিবৃতিতে সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল ও সাধারণ সম্পাদক মো: আজিজুল হক ফারুক সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন- ১৯৮৬ খ্রিষ্টাব্দে শূন্য থেকে প্রতিষ্ঠিত হয়ে ধীরে ধীরে পথচলা বারহাট্টা প্রেসক্লাবের বর্তমানে অনেক ব্যপ্তি ঘটেছে। প্রেসক্লাবের নিজস্ব ভবন হয়েছে, সাংবাদিক বেড়েছে, সদস্য বেড়েছে। অনেক এগিয়েছে বারহাট্টা প্রেসক্লাব। সদস্যগণের পারস্পরিক সৌহাদ্যপূর্ণ আচরন ও সমম্বিত প্রচেষ্ঠায় বারহাট্টা প্রেসক্লাব আরো বহুদূর এগিয়ে যাবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৫ আগস্ট, ২০২৫,  7:27 PM