ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেল ক্যামেরুন ও মালাবির দুটি স্থান

#
news image

ক্যামেরুন ও মালাউইর দুটি সাংস্কৃতিক স্থানকে শুক্রবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আফ্রিকায় ইউনেস্কোর প্রতিনিধিত্ব বাড়ানোর অঙ্গীকারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্যারিস থেকে এএফপি জানায়, ক্যামেরুনের ফার নর্থ অঞ্চলে অবস্থিত দিইয়ি-গিদ-বিইয়ি পর্বতমালার নিসর্গ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্বও বহন করে। এটি ১২শ থেকে ১৭শ শতাব্দীর মধ্যকার সময়কালে নির্মিত বলে ধারণা করা হয়। এই স্থানে রয়েছে কৃষিভিত্তিক সোপানমালা, উপাসনাস্থল ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

এদিকে মালাবির দক্ষিণাঞ্চলে অবস্থিত মাউন্ট মুলাঞ্জে পর্বতশ্রেণিকে ওই দেশের প্রস্তাবিত ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই পাহাড় অঞ্চলটি স্থানীয় সংস্কারে দেবতা, আত্মা ও পূর্বপুরুষদের আবাসস্থল বলে বিবেচিত হয়।

চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০টি স্থান ইউনেস্কোর বিবেচনায় এসেছে। এর মধ্যে সিয়েরা লিওনের গোলা-টিওয়াই বনাঞ্চল ও গিনি-বিসাউয়ের বিজাগোস দ্বীপমালা ইউনেস্কোর তালিকায় যুক্ত হওয়ার জন্য বিবেচনায় রয়েছে। উভয় দেশ আগে কোনো বিশ্ব ঐতিহ্য স্থান পায়নি।

সিয়েরা লিওনের গোলা-টিওয়াই বন বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণীর আবাসস্থল, যার মধ্যে আছে বুনো হাতি। গিনি-বিসাউয়ের বিজাগোস দ্বীপমালা এক গুরুত্বপূর্ণ জীবমণ্ডল সংরক্ষণ এলাকা।

আফ্রিকার বাইরের দেশগুলোর প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রাগৈতিহাসিক। এর মধ্যে রয়েছে ফ্রান্সের পশ্চিমাঞ্চলের কারনাক প্রস্তররাজি এবং দক্ষিণ কোরিয়ার বাংগুচেওন স্ট্রিম-এর পাথর খোদাই।

বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়া কোনো স্থান সাধারণত ব্যাপক পর্যটন আগ্রহ সৃষ্টি করে, পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা ও অর্থায়নের পথও খুলে যায়। 

ইউনেস্কোর মতে, দূষণ, যুদ্ধ ও অবহেলার ফলে অনেক গুরুত্বপূর্ণ স্থান হুমকির মুখে পড়েছে, সেগুলোর সংরক্ষণে এই তালিকাভুক্তির গুরুত্ব অপরিসীম।

আন্তর্জাতিক ডেক্স :

১১ জুলাই, ২০২৫,  9:26 PM