ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

দলীয় বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় অপপ্রচার দাবি বিএনপির নেতার

#
news image

গাজীপুর মহানগরের গাছা থানার উত্তর খাইলকুর এলাকায় গত ১৯ মে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা খোরশেদ আলম খানকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেসব সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত” বলে দাবি করেছেন গাছা থানা বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম খান। 

বিবৃতিতে তিনি বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে, স্পষ্টভাবে জানাচ্ছি যে, আমার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট।

খোরশেদ আলম খান জানান, উক্ত ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যাদের আহত হওয়ার কথা বলা হয়েছে, তারা নিজেরাই দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে জড়িত। স্থানীয় রাজনীতিকে কলুষিত করতে তারা বারবার বিএনপির নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ বাস্তবে তারা ও তাদের পরিবার বিগত দিনে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ছিল। বর্তমানে তারা বিএনপির নাম ভাঙিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, “আমাকে ‘মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতা’ কিংবা ‘সন্ত্রাসী কার্যকলাপে’ জড়িত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা একটি ঘৃণ্য অপপ্রচার। আমি বিএনপির দীর্ঘদিনের রাজপথের কর্মী। বহুবার আন্দোলন করতে গিয়ে মামলা-হামলার শিকার হয়েছি, রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে হেয় ও বিএনপিকে বিতর্কিত করতে উদ্যেশ্য প্রণোদিত এসব প্রচারণা চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন মন্তব্য ও পোস্ট সম্পর্কে বলেন, এসব মনগড়া, বানোয়াট এবং জনগকে বিভ্রান্ত করার অপচেষ্টা। আমি এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরো দাবি করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত অপরাধীরা চিহ্নিত হোক এবং আমার বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতার জোর দাবি জানান। 

গাজীপুর প্রতিনিধি :

০৪ জুন, ২০২৫,  8:22 AM