ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

সরিষাবাড়ীতে নিজ খরচে রাস্তা সংস্কার করলেন বিপুল মাস্টার

#
news image

জনসেবার এক অনন্য ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন সরিষাবাড়ীর প্রিয় মুখ, সমাজসেবক রোবায়েত হোসেন বিপুল মাস্টার।

দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সোমবার (২ জুন) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকায় মালিপাড়া-রঘুনাথপুর সড়কটি একটি গুরুত্বপূর্ণ রাস্তার দুর্দশা দেখে তিনি আর বসে থাকতে পারেননি। সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজ অর্থায়নে এবং নিজ পরিকল্পনায় সম্পন্ন করলেন রাস্তাটির সংস্কার কাজ।

স্থানীয় জনগণের যাতায়াতের একমাত্র ভরসা ছিল এ রাস্তাটি, যা বৃষ্টির সময় কাদায় পরিণত হতো এবং শুকনো সময়ে ধুলোর কারণে চলাচল ছিল অত্যন্ত দুর্বিষহ। বিপুল মাস্টারের উদ্যোগে আজ সে রাস্তাই রূপ নিয়েছে একটি সুগঠিত, চলাচলের উপযোগী রূপে।

এই মহৎ উদ্যোগে এলাকাবাসী দারুণ খুশি ও কৃতজ্ঞ। স্থানীয় বাসিন্দা কহিনুর ইসলাম বলেন,“বিপুল ভাই যেটা করলেন, সেটা সত্যিকারের সমাজসেবার উদাহরণ। তাঁর মতো মানুষ যদি আরও এগিয়ে আসে, তাহলে আমরাও উন্নয়নের অংশীদার হতে পারি।”

এ ব্যাপারে বিপুল মাস্টার বলেন,“এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। কারও অপেক্ষা না করে, নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি। মানুষের পাশে থাকতে পারাই আমার বড় পাওয়া।”

জানতে চাইলে পথচারী শিক্ষক মমিনুল ইসলাম কিসমত ও প্রভাষক মোস্তাফিজুর রহমান বিপুল মাস্টারের এই উদ্যোগ কেবল একটি রাস্তা সংস্কার নয়, বরং একটি সমাজকে নিজের অবস্থান থেকে কিছু করার অনুপ্রেরণা। এটি প্রমাণ করে, চাইলে ব্যক্তি উদ্যোগেই সমাজে বড় পরিবর্তন আনা

বিপুল মাস্টারের উদ্যোগে রাস্তার সংস্কার করার সময় উপস্থিত ছিলেন, স্থানীয় আব্দুল কুদ্দুস, গণেশ মিয়া, সোহাগ মিয়া, আকাশ আহমেদ স্বপন, মনির সরকার, জামিল সরকার, বিজয় আহমেদ, রাহুল কবীর, সম্রাট, নিরব হাসান, নয়ন মিয়া, রাকিব প্রমুখ। এ বিষয়ে রোবায়েত হোসেন বিপুল মাস্টার বলেন, রাস্তাটি সম্প্রতি অতি বৃষ্টির কারনে ভেঙ্গে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এই সড়কটি দিয়ে দুই উপজেলার যানবাহন ও শিক্ষার্থীরা চলাচল করে। পরে বিষয়টি অটো ভ্যান চালকেরা এসে আমাকে জানায়। পরে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ভাইয়ের নির্দেশে ট্রাফে ট্রাক্টর দিয়ে ইটের রাবিশ এনে লোক দিয়ে রাস্তাটি সংস্কার করে দেই।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০৪ জুন, ২০২৫,  8:10 AM