ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

হবিগঞ্জের কালেঙ্গা সীমান্ত দিয়ে আরও ২২ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

#
news image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে আরও ২২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) ভোরে তাদের পুশ ইন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে তারা জানিয়েছেন যে সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের মধ্যে ৮ নারী, ৯ পুরুষ ও ৫টি শিশু রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কালেঙ্গা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার জাকারিয়া ইবনে কাদের এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, পুশ ইন করা ১৭ নারী-পুরুষ ভারতের হারিয়ানার ইটভাটায় কাজ করতেন। সেখান থেকে তাদের ধরে বাসে করে কালেঙ্গা সীমান্তে এনে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ছেড়ে দেয় বিএসএফ। পরে বাংলাদেশে প্রবেশ করলে আমরা তাদের উদ্ধার করি। একটি বিদ্যালয়ে রেখে তাদের খাবার দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএসএফ এর আগে গত ২৬ মে একই সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে। এ সীমান্ত দিয়ে দুই দফায় পুশ ইনের সংখ্যা ৪১।

এর আগের ১৯ জনকে হেলিকপ্টারে করে সীমান্তে এনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন আইনগত প্রক্রিয়া শেষে তাদের বাড়ি পাঠানো হয়।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

৩১ মে, ২০২৫,  11:52 AM