ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

কুষ্টিয়ায় দেশি পাখি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর

#
news image

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের (বিবিসিএফ) অভিযানে দুই দফায় ১৭টি দেশি পাখি উদ্ধার করা হয়েছে। পরে ১২টি পাখি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
মিরপুর উপজেলার পোড়াদহ বাজার সংলগ্ন বটতলা এলাকায় পাখি ব্যবসায়ী কাউছারের বাড়িতে অভিযান চালনো হয়। অভিযান পরিচালনা করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ সাদিক ও অসীম মল্লিক।
অভিযানে সহায়তা করেন বিবিসিএফ সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন, পরিবেশ কর্মী ও সাংবাদিক নাব্বির আল নাফিজ এবং মীর কুশলসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।
 
এ সময় ৩টি ঘুঘু পাখি, পাখি শিকারি ফাঁদ ও খাঁচা উদ্ধার ও হস্তান্তর করা হয়। তবে অভিযানে সময় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।
এর আগে গত ১৯ এপ্রিল একই এলাকায় কাউছার ভাই নামের এক পাখি ব্যবসায়ীর বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে টিয়া, ময়না ও শালিকসহ মোট ১৪টি পাখি উদ্ধার করা হয়। পরে উদ্ধার ১৪টি পাখির মধ্যে ৬টি টিয়া ও ৩টি ময়না আনুষ্ঠানিকভাবে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
 
পাখিগুলো হস্তান্তর করেন কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, বিবিসিএফ সহ-সভাপতি শাহাব উদ্দিন মিলন ও পরিবেশ কর্মী নাব্বির আল নাফিজ। এগুলো গ্রহণ করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ সাদিক ও অসীম মল্লিক।

মো : কামরুজ্জামান (রিপন), কুষ্টিয়া :

২৭ মে, ২০২৫,  5:33 PM