ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

বেলকুচিতে জাতীয় তাঁতী সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত 

#
news image

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় তাঁতী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ শিল্পের হারানোঐতিহ্য এবং গৌরবকে ফিরে আনতে তাঁতীরা প্রতিশ্রুতি দিয়েছেন। 

সোমবার (২৬ মে) বিকেলে বেলকুচি বেসিক সেন্টার হলরুমে প্রায় শ’খানেক মাধ্যমিক পর্যায়ের তাঁত মালিক এতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, তাঁত শিল্পে সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ এর মধ্যেই বেলকুচিতে সবচেয়ে বেশি তাঁত রয়েছে। এ শিল্পের হারানো ঐতিহ্য এবং গৌরবকে ফিরে আনতে হবে। এজন্য রং সুতা সহ সকল রাসায়নিক দ্রব্যের মূল্য কমিয়ে আনতে হবে। তাঁতিদের মধ্যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে।

 ব্যবসায়ী শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় তাঁতী সমিতির সভাপতি ও বাংলাদেশ তাঁত বোর্ডের খন্ডকালীন সদস্য আলহাজ আব্দুস ছামাদ খান।

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় তাঁতি সমিতির সহ-সভাপতি জহিরুল হক, জয়েন সেক্রেটারী মমিনুর রহমান, সদস্য রফিকুল ইসলাম, বেলকুচির লিয়াজোঁ অফিসার তামান্না তন্বী, বেলকুচির মাধ্যমিক তাঁতী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, ভাঙ্গা বাড়ি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গোলাম মাওলা, তাঁতী নজরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও এনায়েতপুর হাঁট বণিক সমিতির সহ-সভাপতি মুক্তার হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় তাঁতি সমিতির কেন্দ্রীয় নেতারা আরও বলেন, জাতীয় তাঁতি সমিতির আসন্ন নির্বাচনের লক্ষ্যে মাধ্যমিক সমিতি গুলো যেগুলো নিষ্ক্রিয় ছিল সেগুলোকে সক্রিয় করতে হবে।

রিয়াদুল হক, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

২৭ মে, ২০২৫,  2:38 PM

news image
বেলকুচিতে জাতীয় তাঁতী সমিতির মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন,জাতীয় তাঁতী সমিতির সভাপতি ও বাংলাদেশ তাঁত বোর্ডের খন্ডকালীন সদস্য আলহাজ আব্দুস ছামাদ খান।