ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

গাজীপুরে জিএমপি’র উদ্যোগে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময়

#
news image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, ড. নাজমুল করিম খান। তিনি গাজীপুরকে একটি নিরাপদ, সচল ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান।

গাজীপুর মহানগরীর সার্বিক শান্তি-শৃঙ্খলা, সুশাসন এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভাটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে মহানগরের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, ড. নাজমুল করিম খান। তিনি গাজীপুরকে একটি নিরাপদ, সচল ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান। ড. খান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সকল রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান ও মোঃ হোসেন আলী, সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গাছা থনার আমীর মোঃ মিয়াজ উদ্দিন মাষ্টার, এছাড়াও এনসিপি, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভার আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতৃবৃন্দ নগরীর প্রধান সমস্যা-যানজট, মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের উৎপাত ও সন্ত্রাস দমনের বিষয়ে উত্থাপন করেন এবং পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সমাধানের পথ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।

ড. নাজমুল করিম খান বলেন, “গাজীপুরের প্রত্যেকটি নাগরিক যেন নিরাপদে, শান্তিতে বসবাস করতে পারেন-এটাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে নগরীর প্রতিটি থানা এলাকাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক জনপদে রূপান্তরের জন্য রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকেও গাজীপুর মহানগর পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। মতবিনিময় সভাটি ছিল শান্তিপূর্ণ সহাবস্থান ও গঠনমূলক সংলাপের এক অনন্য নজির।

গাজীপুর প্রতিনিধিঃ

২৭ মে, ২০২৫,  7:44 AM