ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

ফটিকছড়িতে হেলে পড়া ভবনের নকশাবহির্ভূত সপ্তম তলা ভেঙে ফেলার নির্দেশ

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সদর পৌরসভা এলাকায় নকশা বহির্ভূতভাবে নির্মিত হেলে পড়া একটি সাততলা ভবনের অতিরিক্ত তলা ভাঙার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে অবস্থিত জনৈক আব্দুল খালেকের মালিকানাধীন ভবনটি সম্প্রতি হেলে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে  আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদটি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার বিকেলে সরেজমিনে পরিদর্শনে যান ইউএনও, পৌর প্রকৌশলীসহ প্রশাসনের একটি টিম।

পরিদর্শনের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবনটির অনুমোদন ছিল ছয়তলা পর্যন্ত।বিল্ডিংয়ের মালিক বিধি লঙ্ঘন করে সপ্তম তলাটি নির্মাণ করে। নকশা বহির্ভূত হওয়ায় তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ভবনটি হেলে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি শনিবার সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করবে। এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ঝুঁকিপূর্ণ ভবনটি থেকে এখনো পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে না নেওয়ায় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় এলাকাবাসী দ্রুত ভবনটি খালি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের নিকট  দাবি জানিয়েছেন।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

২৩ মে, ২০২৫,  10:56 PM