ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

হবিগঞ্জের নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

#
news image

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে ইজাজুল ইসলাম ও ময়নুল করিম ইমন ওসমানীনগরের গোয়ালাবাজারে যান মোবাইল ফোন কিনতে। সেখানে ইমনের জন্য একটি মোবাইল ক্রয় করে দু’জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে থাকা একটি ড্রাম ট্রাক মহাসড়ক থেকে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের রাস্তার দিকে মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। আউশকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহেল আহমদ জানান, ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

২২ মে, ২০২৫,  8:19 PM