ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

চট্টগ্রামে সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

#
news image

চট্টগ্রামের কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে মুহাম্মদ আসিফ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের কর্ণফুলি নদীর ওপর কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

আসিফ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের তুলাতল এলাকার শের মিয়ার ছেলে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট সেতুর চট্টগ্রাম নগর প্রান্ত থেকে আসা একটি পিকআপে দাঁড়িয়ে থাকা আসিফ পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়।

আসিফের প্রতিবেশী এস এ রাসেল বলেন, আসিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আসিফের নানার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলা থেকে পিকআপে করে বিক্রির জন্য ১টি গরু ও কাঁঠাল নিয়ে বাড়িতে ফিরছিল সে। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম প্রতিনিধি :

১৮ মে, ২০২৫,  2:15 AM