ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

গাজীপুরে কারখানার অভ্যন্তরে পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

#
news image

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্যে সর্বরাহকৃত কলের (ট্যাপের) পানি পান করে প্রায় শতাধিক মতান্তরে দুইশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৭মে) সকাল সাড়ে ৯টার দিকে টিফিনের বিরতিতে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে শ্রমিকদের জন্যে সরবরাহ করা কলের পানি পান করেন। একপর্যায়ে পানি পানের কিছুক্ষণ পরই অনেক শ্রমিক পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গে ভুগতে শুরু করেন। এ অবস্থায় দ্রুত তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শতাধিক শ্রমিক শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী আছেন বলেও জানায় শ্রমিকরা।

ঘটনার পর কারখানায় উত্তেজনা সৃষ্টি হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারখানাটি সাময়িক ছুটি ঘোষণা করেন। কারখানার কয়েকজন শ্রমিক  জানান, প্রায় সাড়ে তিন হাজার শ্রমিকের এই কারখানায় আজকের ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।

ওই কারখানার শ্রমিক মেহেদী হাসান জানান, আমাদের কারখানায় প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক কাজ করে। সকালে কাজে এসে তাদের মধ্যে অনেকেই পানি পান করে। এরপরেই তারা অসুস্থ হয়ে যায়৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কারখানা ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, "কারখানার পানি পান করে এখন পর্যন্ত ৪০-৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন, যাঁদের মধ্যে অধিকাংশই নারী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানি দূষণের কারণেই এই ঘটনা ঘটেছে।" এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি :

১৮ মে, ২০২৫,  1:41 AM