ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

গাজীপুরের হোসেন মার্কেটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ

#
news image

গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট দত্তপাড়া এলাকার বিএইচআইএস (BHIS) এপারেলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-বোনাসের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
 
শনিবার (১৭মে) সকাল সারে ৮টা-১০টা পর্যন্ত প্রায় দুইঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন, বিক্ষোভ ও সড়কে অবস্থানের ফলে মহাসড়কটির উভয় দিকে (ঢাকা ও ময়মনসিংহ লেন) প্রায় ১০কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 
 
এতে ভোগান্তিতে পড়েন সাধারণ নাগরিক পেশাজীবী পরিবহন শ্রমিকরা। বিশেষ করে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। এসময় তারা পায়ে হেটে থ্রী-হুইলার, অটো ও রিক্সাযোগে উল্টোপথেও গন্তব্যে রওয়ানা হতে দেখা যায়।
 
কারখানার শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বকেয়া বেতন ও আগত ঈদুল আযহার বোনাস এসব পরিশোধ না করে মালিক পলাতক। তাদের দাবি বকেয়া পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিলেও আপত্তি নেই শ্রমিকদের। 
 
তবে শ্রমিকরা বলেন, বকেয়া পরিশোধ না করে মালিক স্ব-পরিবারে বিদেশে পলাতক থাকার বিষয়ে অবগত হন শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শ্রমিকরা কলকারখানা কর্তৃপক্ষ-সহ সংশ্লীষ্টদের অবগত করেও সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন।
 
অবরোধের খবর পেয়ে থানা ও শিল্পপুলিশসহ সেনাবাহিনীর (যৌথ-বাহিনীর) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে পাঁচ মিনিটের আলটিমেটাম বেঁধে দেন। পরে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। 
 
এছারা আইনশৃঙ্খলা বাহিনী বেতন-বোনাস আদায়ে সহায়তার আশ্বাসে শ্রমিকরা কারখানার মূল ফটক ও পার্কিং গ্রাউন্ডে সমবেত হয়ে অবস্থান নেন। এসময় শ্রমিকরা আরো জানান, কিছু কর্মকর্তারা আন্দোলনে নামিয়ে তারাও লাপাত্তা। এ বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।
 
গাজীপুর শিল্প-পুলিশ-২ এর ইন-চার্জ ইসমাইল সত্যতা নিশ্চিত করে বলেন, বিএইচআইএস এপারেলস্ কারখানার শ্রমিকরা গত এপ্রিল মাসের বেতনের দাবীতে সড়ক অবরোধ করে। তিনি জানান, কারখানার মালিক ইকবাল হোসেন দেশের বাহিরে আছেন। শ্রমিকরা এখন কারখানায় আছেন, কোন মালিক কর্তৃপক্ষ নেই। যৌথবাহিনী মিলে সড়ক থেকে তাদের সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি। সমস্যা নিরসনে শ্রমিকদের সাথে যৌথবাহিনীর আলোচনা চলমান বলেও জানান পুলিশের এ কর্তা ইসমাইল।

গাজীপুর প্রতিনিধিঃ

১৮ মে, ২০২৫,  1:25 AM