ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু

#
news image

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত ১২ মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে। ১৪ মে থেকে স্টেশনটি অপারেশনাল কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে মাত্র তিন মাসের মধ্যে স্যাটেলাইট ফায়ার স্টেশনটি চালু করে।

বর্তমানে সাজেকের ২৭ বিজিবির সহযোগিতায় নির্মিত অস্থায়ী ভবনে ফায়ার স্টেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে দুইটি ইউনিটসহ মোট আটজন ফায়ার কর্মী নিয়োজিত রয়েছেন। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, এই স্যাটেলাইট ফায়ার স্টেশনের মাধ্যমে পর্যটন কেন্দ্রিক সাজেক এলাকার অগ্নিনিরাপত্তা আরও জোরদার হবে। এটি আপাতত একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন হলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন চালু হলে বাঘাইছড়ি উপজেলার বিস্তৃত এলাকাজুড়ে সেবা দেওয়া যাবে।

সাজেক ও আশেপাশের এলাকায় যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় জরুরি সেবার জন্য ০১৫১৯০২১৬৬১ নম্বরে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি :

১৭ মে, ২০২৫,  12:13 AM