ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

হযরত শাহজালাল রহ.-এর মাজারে রোববার থেকে ওরশ শুরু হচ্ছে

#
news image

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরশ মোবারক আগামী ১৮ মে রোববার থেকে শুরু হচ্ছে। ২দিন ব্যাপী ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ।

প্রতি বছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ দুদিনব্যাপী এ ওরস অনুষ্ঠিত হয়। দেশবিদেশের বিপুল সংখ্যক ভক্ত ওরসে অংশ নেন। 

শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রশাসন শান্তিপূর্ণ-সুশৃঙ্খলভাবে মাজারের পবিত্রতা রক্ষা করে ওরস সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সিলেটের সকল দলমত মানুষের সাথে মতবিনিময় করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো: রেজাউল করিম আজ শুক্রবার আসরের নামাজের পর মাজার মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এসএমপি’র কমিশনার জানান, ভক্তদের নিরাপত্তার স্বার্থে মাজার প্রাঙ্গণে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পোশাকধারী পুলিশ, র‌্যাব সদস্যদের পাশাপাশি আইনশৃংখলা বাহিনির সদস্যরা সাদা পোশাকে মাজার প্রাঙ্গনে দায়িত্ব পালন করবেন। মাজারের পবিত্রতা রক্ষার জন্য মাজারে যাতে কেউ সেজদা না দেন, শিরক-বেদাতমূলক কাজে জড়িত না থাকেন এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ ও মাজার আঙ্গিনায় পোস্টার স্থাপনের ব্যবস্থা নেয়া হয়েছে।

মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট প্রতিনিধি :

১৭ মে, ২০২৫,  12:10 AM