ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

#
news image

রোহিঙ্গা সংকটের বাস্তবতা ও চলমান সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখতে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য বিশিষ্টের একটি প্রতিনিধিদল উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বদেন মি: মাইকেল ক্রেইজা, যিনি বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান। তাঁর সঙ্গে ছিলেন পাবলো পাডিন পেরেজ, যিনি কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিনিধিদলটি প্রথমে ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান। সেখান থেকে তারা ১২, ৪ এক্সটেনশন ও ২ ওয়েস্ট ক্যাম্প ঘুরে দেখেন।সেখানে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বাস্তবায়িত প্রকল্প ও সেবাকার্যক্রম ঘুরে দেখেন। তাঁরা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।

প্রতিনিধিদলটি ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন এবং ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ওয়ান ব্লকে ইউএনএইচসিআর-এর কমিউনিটি ভিত্তিক উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন।

তাছাড়াও প্রতিনিধিদলটি ৪ এক্সটেনশন ক্যাম্পে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত সমন্বিত পুষ্টি সেবা কেন্দ্র পরিদর্শন শেষে রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময় করেন। ই-ভাউচার বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।

এর পরে প্রতিনিধিদলটি বিকালে ২ ওয়েস্ট ক্যাম্পের ই-৫ ব্লকে অবস্থিত এনজিও ফোরাম পাবলিক হ্যালথ পরিচালিত পাটের ব্যাগ উৎপাদন কেন্দ্র পরিদর্শন। সেখান থেকে তারা ২ ইস্ট ক্যাম্পে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন এবং রোহিঙ্গা ক্যাম্পে সেবাকার্যক্রমে নিয়োজিত বিভিন্ন দেশি-বিদেশি এনজিও ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি বিকেল সাড়ে ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

১৫ মে, ২০২৫,  11:50 PM