ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

গাজীপুরে মৎস্য বাজারে আইন-শৃঙ্খলা ও ব্রিফ অনুষ্ঠিত

#
news image

গাজীপুরে আলহাজ্ব আনসার আলী সরকার সুপার‌ মার্কেট মৎস্য ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে আইন শৃঙ্খলা ও ব্রিফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় চন্দনা চৌরাস্তায় ঐ মৎস্য মার্কেটে শত শত ব্যবসায়ী,আড়তদার সহ সকল শ্রেণীর পেশার মানুষের উপস্থিতিতে বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যার কথা তুলে ধরা হয়।
এতে সভাপতিত্ব করেন আনসার আলী সরকার সুপার মার্কেট মৎস্য ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিক দলের সহ-সভাপতি ২৬ নং ওয়ার্ড‌ শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন মাইজভান্ডারী।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট বিএনপি নেতা শেখ মোহাম্মদ সোহাগ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন খান। 
এ সময় আরো উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা উখিল বাবু, উপদেষ্টা হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি ফিরোজ শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, প্রচার সম্পাদক রাসেল বেপারী ,তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক পলাশ চন্দ্র সরকার, সম্মানিত সদস্য নবী হোসেন প্রমুখ।

এ সময় বাজার ব্যবসায়ীরা বলেন, ভোর চারটা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়,কিন্তু তিন-চারটি স্পটে ছিনতাইকারী উত পেতে থাকে সেখানে আমাদের ব্যবসায়ীরা বিভিন্নভাবে হামলার শিকার হয় ও তাদের অর্থ ছিনিয়ে নেয়‌। এ অবস্থায় আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই। 
বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলের বক্তব্য শুনে বাসন থানার অফিসার ইনচার্জ শাহীন খান বলেন, আমি আমার সিনিয়র অফিসারদের সাথে কথা বলে ব্যবস্থা নিব,পাশাপাশি আপনারা যারা এই বাজার পরিচালনা করেন তাদের মধ্য থেকে একটি কমিটি করে দেন ঐ কমিটির ৪/৫ জন সদস্য আমাদের প্রশাসনের লোকজনের সাথে থেকে প্রতিনিয়ত সহযোগিতা করবে ।
যাতে করে ছিনতাইকারী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আমরা চিহ্নিত করতে পারি। আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে।

গাজীপুর প্রতিনিধি: 

১৫ মে, ২০২৫,  7:41 PM