ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাম্যের মৃত্যুতে এলাকায় শোকের মাতম

#
news image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের (২৫) মৃত্যুর ঘটনায় গ্রামের বাড়ি সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামে চলছে শোকের মাতম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না আত্মীয়স্বজনসহ এলাকাবাসী। 

নিহত শাহরিয়ার আলম সাম্য জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামের ফরহাদ সরদারের ছেলে। ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। হলের ২২২ নম্বর রুমে থাকতেন সাম্য।

নিহত সাম্যের চাচা কাউসার আলম বলেন, চার সন্তান নিয়ে তার ভাই ঢাকাতেই বসবাস করেন। বাকি তিন ভাতিজা বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছেন। সাম্যদের পরিবারের সবাই ঈদ ও বিশেষ কোনো আয়োজনে গ্রামে আসতো। জানি না কোন অপরাধে আমার ভাতিজাকে খুন করা হলো। এই মৃত্যুর খবর পাওয়ার পর আত্মীয় স্বজন অনেকেই ঢাকায় চলে গেছেন। মরদেহ ময়নাতদন্ত হওয়ার পর ঢাকায় জানাজা হবে। এরপর গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নজরুল ইসলাম আরও বলেন, সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থানে শাহরিয়ার আলমের জন্য কবর খোঁড়া হয়েছে। মরদেহ আসলে জানাজা শেষে সেখানে দাফন শেষ করা হবে।

এদিকে, শাহারিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি :

১৫ মে, ২০২৫,  2:08 AM