ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

রাজশাহীতে আগামীকাল থেকে আম সংগ্রহ শুরু

#
news image

রাজশাহীতে আগামীকাল (১৫ মে) থেকে চলতি মৌসুমের আম গাছ থেকে সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন কৃষক ও ব্যবসায়ীরা। 

মৌসুমি এ ফলটি যাতে প্রাকৃতিকভাবে পরিপক্ব হয়, সেজন্য গত ৭ মে রাজশাহী জেলা প্রশাসক আম সংগ্রহ ও বিপণন সম্পর্কিত অংশীজনদের সঙ্গে এক সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেন।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে স্থানীয় গুটি আম গাছ থেকে সংগ্রহ করে বাজারজাত করা যাবে। ২০ মে থেকে রানিপছন্দ, গোপালভোগ ও লক্ষ্মণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর অথবা  ক্ষীরশাপাতি আম সংগ্রহ করা যাবে।

এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহ করা যাবে।

সভায় জানানো হয়, এ বছর রাজশাহীর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির বিভিন্ন আম বাগান থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসন সতর্ক থাকবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আম পরিবহণ ও বাজারজাতকরণ সফল করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

রাজশাহী প্রতিনিধি :

১৫ মে, ২০২৫,  2:04 AM